Monday, May 3, 2021

বিকেলের অনুষ্ঠান

 

- বলছি, তুমি কি অফিস থেকে ওখানে, মানে অনুষ্ঠানে আসবে বিকেলে ?

- অফ কোর্স ! তুমি গাইবে আর আমি আসব না ?

 

ঈষৎ নীরবতা ।

- আর, যদি আমি না গাইতাম ?

- তার মানে ? তুমি না গাইলে নিজেও যেতেনা, আমিও যেতামনা ।

- ধরো আমি যদি যেতাম !

- কেন যেতে ?

- যাওয়া উচিৎ তো । বাংলার বাইরে থাকি । এমনিতেই এধরণের বাংলা নাচগানের অনুষ্ঠানে, বা ধরো, রবীন্দ্রনজরুল সন্ধ্যায় ভীড় তো জোটেনা, জনে জনে বলে, ফোন করে, এসএমএস, হোয়াটস্‌অ্যাপ করেও হাতে গোনা পঞ্চাশজন ! মানে, বাইরের পেশাদার শিল্পী তো আর আনাচ্ছিনা, নিজেরাই করছি, ঘরের মেয়েরা, বৌরা...! অন্ততঃ গিয়ে তো সহযোগিতা করা যায় !

- সে তুমি যেতে । আমাকে টানছো কেন ?

 

স্ত্রী কাছে আসেন । স্বামীর কব্জিতে হাত রেখে আব্দারের সুরে বলেন, “বা ধরো আমি যেতামই না । এমন শরীর খারাপ হত... তোমাকেই বলতাম যে অন্ততঃ তুমি যাও ।

স্বামী কব্জিটা সরিয়ে নেন, “এত উত্যক্ত করো কেন বলো তো ? ওসব ফালতু সেন্টিমেন্টের সাথে আমি নেই । বেশি বললে যাবোই না ।”

- আমিও তাই বলছিলাম । তোমার গিয়ে কাজ নেই ।     

 

২৭–৫-১৭      

 


No comments:

Post a Comment