Thursday, October 27, 2022

ফিরে আসার চিহ্ন

মাটি হল বিতর্ক।

ছাই, নিবিড়তা,

জল, পূনর্মূল্যায়ন।


প্রসঙ্গ, হল অব্যক্ত অনুশোচনা।

শোক, সংহতি।

আগুন, কয়েকটি যুবমুখ।


বিচলন হল ব্যক্তিত্ব। 

সন্দেহ, কবিতা।

অপব্যবহার, নমনীয় কঠোর শৃংখলা।


মৃতের ফিরে আসার

চিহ্নগুলো সবাইকেই

চমকে চমকে দিতে লাগল।


“পৃথিবী তাহলে কাজ? তাহলে সম্ভব!”

আমরা সঙ্গত খুশিতে মনে করিয়ে দিলাম

“বলেছিলাম কিনা?” 


২.৮.১৯৯৮ 




No comments:

Post a Comment