Thursday, October 27, 2022

শিকড়

চলা যখন শুরু হল

শিকড়ের সমস্যা নিয়ে বাড়াবাড়ি তখন ছিল না।

আমরা সদ্য জেনেছিলাম

আমরাই শিকড়।

আমাদের শিকড়? 

        ধ্যুৎ, তা আবার হয় নাকি?


প্রথমে এল বেদনা – শিকড় হারানর।

মূল্যবান উত্তরাধিকারে ভরে নিলাম শিরা।

ক’দিন পরেই দেখি

তাতে শিকড় মেলে বেড়ে উঠল হরেক পরগাছা।

চারদিকে বুক চাপড়ানর আওয়াজ – 

হা শিকড়, হা শিকড়!


শিকড়ের কান্নায় দৃষ্টি ঝাপসালে

লম্পট তাতে ঢুকবেই। 

লম্পট তাড়াতে চাও, নিজে শিকড় হও।


১৭.১১.১৯৯২




No comments:

Post a Comment