সে নয় তার চেয়ার
বলছে!
সে তো সবার সাথেই
চলছে!
যেথায় বলবে, যেতে
রাজি।
চেয়ারটাই তো আসল
পাজি!
চেয়ার হল রাষ্ট্রযন্ত্র।
সে তো বরং সমাজতন্ত্র!
কিন্তু চেয়ার দেয়
মাইনে।
চেয়ার-স্ত্রোত্র
আছে আইনে।
চেয়ার বাঁচিয়ে যে
সাহায্য
করতে বলবে – হোক অন্যায্য
সব সে তোমার জন্য
করবে;
পকেট থেকে চাঁদা
ভরবে।
চেয়ার গেলে খাবে
কী সে?
জর্জর এই বাঁধন-বিষে
কোথায় যাবে পায় না
কূল –
চেয়ারটি তার চক্ষুশূল!
৩১.৭.২০০৫এর কাছাকাছি
No comments:
Post a Comment