আমার এক স্বাধীনচেতা
মায়ের বিয়ে
কালো বলে যখন এক
দোজবরের সাথে হয়েছিল
তখন যারা ওই কালো
ডানপিটে মেয়ের
দুঃখের ঘর ভেঙে দিতে
লিখেছিল বেনামি উড়ো
চিঠি,
বেশ্যা বলতে ছাড়ে
নি –
তাদেরই আজ রমরমা।
ভারতবর্ষ তাই বাড়ছে
তিরতির করছে বাড়,
রক্তের ভিতরে অজানা
কোষপুঞ্জের মত –
কোন দিকে কতটা হবে
বিকৃত বিস্ফার …
কবে ফিরব নদীর কাছে
মাটির কাছে
প্রশ্ন কোরো না।
কোথায় কী নতুন প্রসঙ্গ
ঢুকছে প্রাচীন গীতিকায়
কেমনভাবে ঢুকছে …
মিশতে হবে হাওয়ায়;
ওবি ভ্যান শুধু অকুস্থলে
ঘোরে।
৯০-এর দশক
No comments:
Post a Comment