খুব
বেশি হলে নিজের শহরটার সন্ধ্যারাতে
গলিতে
ঢোকার আগে কবেকার চকিত চাহনি …
এর বেশি
দৌড় হয় নি কাব্যের রহস্য আখ্যানে
গর্বোন্নত
কারো গ্রীবাভঙ্গিমায় পিছলেছে আলো
প্রাচীন
নায়িকাদের বরং দাপটে খুঁজেছি নাট্যে
চাতুর্য্যে,
জবাবি শঠতায়, রাতে নগর প্রাকারে
তবে
সে চাহনি ভিখনাপাহাড়িতে বা মিঠাপুরে
জ্বালিয়েছে
প্রতি বার, স্মৃতি বলতে পারেনি সে কে
কেনই
বা তাকালো ওভাবে, স্মিত হাতছানি হয়ে
বহু
শতকের … সিগরেটে আচ্ছন্নতা কাটিয়েছি
ভেবেছি
দেখা তো হবে নিশ্চয়ই দিনে মুখোমুখি
কথালাপে
বুঝে নেব কেন দৃষ্টি তার মনে হয়
সমাপতিত
দৃষ্টি আরো অনেক যাপিত যুগের …
হয়তো
মুহুর্মুহু ভাঙার শব্দ হবে চারদিকে
৯.৬.২৬
No comments:
Post a Comment