Thursday, March 19, 2026

দেড়তলা

বড়োই পছন্দ ওই দেড়তলাগুলো
গাড়িঘরের ওপরে, দোতলা মাথায়
সকলেই জানে ভবঘুরে বসবাস
সস্তার চাকরি কিম্বা সেটুকুও নেই
ফালতু কব্‌তে করে গিটার বাজায়
জানিনা হতেও পারে সন্দেহজনক
নেশা করতে দেখিনি ভাগিয়ে দিতাম
 
পৃথিবীর শহরের দেড়তলাগুলো
ডাকে সান্ধ্য ঠেক হতে সৃজনসখ্যের
রাতে মোর নারী ক্রোড়ে প্রণয়কূজনে
এক ঘরে খাটো ছাত জানলা হেঁসেল
শিশুর হাঁটি-পা এ্যাই দরজা খুলো না
এসবেই লেখালিখি সি-মেজরে স্ট্রামিং
না থাকলে দুবন্ধুর প্রেমেরও আস্তানা

কমভাড়া দেড়তলা নিখাদ নিবিড়
খামোখার প্রাণোল্লাসে মগ্ন সুরারোপ
 
২০.৩.২৬

 

No comments:

Post a Comment