সংগ্রামে-সৃজনে গ্রন্থিত
চলার সূচক দিশারি!
জাদুঘরে তিব্বতী
জিনিষে ভরা রহস্য-গ্যালারি
‘রাহুল-কক্ষ’ দেখছি সেই যবে বিস্মিত-কৈশোর;
দরজার মুখে ভগ্ন
মৃৎপাত্র মহেঞ্জোদাড়োর!
পরে পরে, লালঝান্ডার
ছায়ায় জানছি যখন,
অদ্বিতীয় লড়াকু বিদ্বান,
সাচ্চা আপনার জন –
এনিবেসান্ট রোডের
সেই ঘরে, সত্যি কমরেড!
সংগঠনে টানতে মোহল্লার
কিশোর, যুবদের,
ফুটবল-ক্যারাম প্রতিযোগিতা,
পাঠচক্র, স্কুল …
সবকিছুর হতে থাকলো
নাম, রাহুল রাহুল!
বলতে গেলে মাথায়
ঢোকেও না, কেমন দুর্মদ
অনুশাসিত ভবঘুরেমি
খুলে দিল জ্ঞানপথ –
বুদ্ধ থেকে মার্ক্স,
যুক্তিপথিক বিপ্লবী চিন্তামালা …
গড়লেন ভারতে ক্রান্তি-চর্চার
কৌতূহলশালা!
অনেকের এগোনোয় কর্মভূমি
হয়েছে বিহার।
বুদ্ধ, মহাবীর …! গান্ধীজীরও! নিয়ে সত্য পূর্বাশার!
কারাগার ক্ষুদিরামে,
বৈকুন্ঠ শুকুলে পূণ্যব্রত!
সেরাজ্যে মুক্তির
শ্রমভাষ্য পেল হিন্দির জগৎ!
৮.৪.২৪/৮.৪.২৬
No comments:
Post a Comment