পরিচিত কাউকে না
পেয়ে ব্রাঞ্চের পিছনে টয়লেটের দিকে চলে গেলেন বসুমল্লিক। সব গ্রাহকই যায়; ওটাই একমাত্র
টয়লেট। কাজেই কেউ ঘুরে তাকালো না। অপরিচিত একজন বুড়ো মানুষ কোনো কাউন্টারে বা টেবিলে
কাজের জন্য না থেমে আস্তে আস্তে ঈষৎ অন্ধকার দিকটায় এগোতে গিয়ে দেখলেন বাঁদিকে একটা
ছেলে হিটারে চা করে কাপে কাপে ঢালছে। কী মনে হলো, তাকেই জিজ্ঞেস করলেন, ইউনিয়ন-ওয়ালে
সুমনজি কোথায় বসেন। ছেলেটি হিন্দিতে বলল, তাঁর তো বদলি হয়ে গেছে, সত্যনারায়ণজি আছেন,
ঋণ বিভাগে, দেখা করতে পারেন।
বসুমল্লিক টয়লেটে
ঢুকে বেসিনে এক আঁজলা জল চোখেমুখে দিলেন। রুমাল দিয়ে মুছতে মুছতে ঋণ বিভাগের নতুন ফলকটা
দেখে ঘরে ঢুকলেন। সত্যনারায়ণজি কে? – জিজ্ঞেস
করে সামনে গিয়ে দাঁড়ালেন।
বসুমল্লিক মোবাইলের ফোনবুক বার করে টিপতে থাকেন।
তিনি চলে যাওয়ার
পর পাশের টেবিলে বসে থাকা কুমুদ প্রশ্ন করে সত্যনারায়ণকে, “বেহোশ হয়ে গেছিলেন, বলছিলেন না? কেন?
তখনি কুমুদের মোবাইলে
চিফ ম্যানেজারের কল আসে। আসছি বলে, গায়ের উড়নিটা ঠিক করতে করতে বেরিয়ে যায়।
চিফ ম্যানেজারের
চেম্বারে ঢুকে দেখে সেই লোকটিই বসে চা খাচ্ছে যে একটু আগে সত্যনারায়ণজির কাছে গিয়ে
কারোর বিষয়ে খোঁজ নিচ্ছিল, ফোন নম্বর লিখছিল। আশ্চর্য! আগে এখানেই আসতে পারত! ব্রাঞ্চে
ঢুকে প্রথমেই তো চিফ সাহেবের ঘর। আগে চায়ের ছেলেটার কাছে কারোর খোঁজ নিয়ে, সত্যনারায়ণজির
সঙ্গে দেখা করল। এমনভাবে বেরোলো যেন এবার বুধবারেই আসবে সেই কারোর সঙ্গে দেখা করার
জন্য আর তারপর! সোজা চিফের চেম্বারে বসে! … একটু বেশি
রকম ভেবে চিন্তে পা টিপে টিপে এগোনো মানুষ! সেই অজ্ঞান হওয়াটাও নাটক ছিল না তো? সত্যনারায়ণজি
যেটার গল্প বলছিল?
- না। বা, হয়তো (ব্যাগ থেকে পাসবুক বার করেন)
এই পাসবুকে থাকবে। কিস্তি তো এই একাউন্ট থেকেই যেত। (কুমুদের দিকে এগিয়ে দেন)।
কুমুদ পাসবুক খুলে
একাউন্ট নম্বরটা বার করে। চিফ ম্যানেজারের চেয়ারের পিছন দিয়ে ডান দিকে পৌঁছোয়। কম্পিউটার
অনই ছিল। চিফ স্যার পাসওয়ার্ড আর বায়োমেট্রিক দিয়ে খুলে দেন। কুমুদ মেনুতে গিয়ে একাউন্টের
স্ট্যাটাস আর তারিখটা নোট করে বসুমল্লিককে পাসবুক ফিরিয়ে দেয়।
বুধবারের বৈঠকে আজকাল
সবাই একটু দেরি করে আসে। কোর ব্যাঙ্কিং হওয়ার পর থেকেই কর্তৃপক্ষের রোয়াবও বাড়ছে, কাজের
চাপও বাড়ছে। তার ওপর, অনেকেই এখন ক্যাশের দায়িত্বে আছে, বন্ধ করে আসতে আসতে দেরি হয়ে
যায়। কাজেই বৈঠকের মেয়াদটা কমে গেছে – এক কাপ চা
আর সঙ্গের বিস্কুট বা সিঙাড়াটা পাওয়া আর খাওয়া অব্দি। আগের মতো খবরের কাগজ ছড়িয়ে ছোলা-মুড়ি-বাদামের
পাহাড় খাওয়া ক্কচিৎ কখনো হয়।
এখনো সবাই আসে নি।
যারা এসেছে তাদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত আর দুজন শিগগিরই অবসর পাবে। তাই কিছুক্ষণ
স্মৃতি রোমন্থন চলে।
এরই মধ্যে ঢুকে পড়েন
বাল্মিকী রায়। ইনি বসে থাকা সবার চেয়ে বেশি সিনিয়র। ম্যানেজার ছিলেন। তার ওপর এ ব্যাঙ্কের
বাতাবরণে জাতটারও কুখ্যাতি ছিল এক সময়। কিন্তু বাল্মিকীবাবুর কখনো কোনো এলিটিজম ছিল
না। তাই তাঁর একটা চেয়ার টেনে বসে পড়ায় কেউ অস্বাচ্ছন্দ্য বোধ করে না।
বাল্মিকীবাবু হেসে
বললেন, “দেখ, ধরো তুমি একটা ব্রাঞ্চের ম্যানেজার হলে।
হয়ে গেলে। ব্যাঙ্কের প্রমোশন পলিসি আছে, পরীক্ষা দিলে, পাশ করলে, ইন্টারভিউ দিলে, পাশ
করলে, একটু ট্রেনিং নিলে – বিভিন্ন ধরণের ডেইলি,
উইকলি, মান্থলি এবং ইয়ারলি রুটিন, ম্যানেজমেন্ট, হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি … – সব হল। কিন্তু ঐ, শর্টকাটে, ম্যানেজ দিয়ে দিয়ে। তারপর যখন সত্যি
সত্যি কাজের ভিতর ঢুকলে, পড়লে অথৈ জলে। কিকরে হবে কাজগুলো?”
সুমন শুনছিল। হেসে
বোঝার মত করে বলল, “তিন ধরণে!”
বাল্মিকীবাবু চোখ
ঘুরিয়ে তাকালেন, “আরে, সুমনজি! নমস্কার! দেখে হি নহীঁ আপকো।
ইধর আইয়ে ভাই! অর্সে কে বাদ ভেঁট হো রহী হ্যয়।”
সত্যনারায়ণ – হ্যাঁ। এখানে বসুন। আর বলুন তিনটে ধরণ বলতে কী কী।
বাল্মিকীবাবু বললেন,
“সেটা ঠিক। আজও লোকে তাঁর নাম নেয়। এত শ্রদ্ধা
করে সবাই। আমাদের মতো যে ছেলেগুলো সেসময় ইয়ং ছিল, অতো বুঝত না কাজের গুরুত্ব, ইউনিয়নবাজি
বলতে মনে করত কাজে ফাঁকি, তারা আপসোস করে।”
- তবে অনেকের কাছ থেকে অতিরিক্ত কাজ আর সহযোগিতাও
তিনি পেতেন। অন্য কোনো ম্যানেজার সেরকম সহযোগিতাও পায় নি।
আফরোজ চিৎকার করল,
“আরে আপনারা কোথায় ফাঁসিয়ে দিলেন ব্যাপারটাকে।
স্মৃতিচর্চা বন্ধ করুন। আপনি বলুন বাল্মিকীস্যর, দোনো হী ইমানদারি ক্যয়সে হ্যয় অওর
দোনো কা বুনিয়াদ জ্ঞান … মতলব ক্যা!”
তখনই আফরোজের জোরালো
আওয়াজ শুনে দুজনেই উৎকর্ণ হয়ে মন দিয়ে কথা শুনতে শুরু করল।
বাল্মিকীবাবুর মুখভরা
পুরোনো বসন্তের দাগ। আগে আরো বেশি দেখা যেত, এখন বেশি বয়সের রক্তাল্পতায় একটু কম স্পষ্ট।
বললেন, “আমি জ্ঞান বলেছি ভায়া, লেখাপড়া, ডিগ্রি বলি
নি কিন্তু। নিরক্ষর লোকেরও জ্ঞান থাকতে পারে যথেষ্ট। আর আমি যে জ্ঞানের কথা বলছি সেটা
সচরাচর নিরক্ষর লোকেদেরই বেশি থাকে।”
- কোন জ্ঞান?
- হিউম্যান নেচর কা জ্ঞান! মানবপ্রকৃতির জ্ঞান।
মানুষকে এক নজরে চিনতে পারার ক্ষমতা। আবার সেই নিরিখে নিজেকেও চিনতে পারার ক্ষমতা।
যদি মানুষকে চিনতে পারো, তাহলে তুমি প্রশাসনে দক্ষ হবে, আর দক্ষ হলেই নিজের দায়িত্বপালনে
সততা রাখতে পারবে। আর নিজেকে চিনতে পারলে, সঠিকপথে জীবনটা বাঁচার (ঈষৎ শ্লেষের একটা
হাসি ফুটল মুখে) দক্ষতা অর্জন করবে, তাহলেই সৎ থাকতে পারবে।
আফরোজ মাথা চুলকে
বলল, “বহুতে হাই ফিলসফি সুনা দিয়ে সর!
ততোক্ষণে কাঁচাপাকা
চুলওয়ালা একজন বেঁটে মতো লোক বাল্মিকীবাবুর কাছে এগিয়ে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম
করল। লালবাগ ব্রাঞ্চের হেডক্যাশিয়ার, সাধারণতঃ সে সবচেয়ে দেরি করে আসে। তাকে দেখে সত্যনারায়ণ
বলল, “চলিয়ে, আপ ভি আ হী গয়ে!” তার উসখুস দেখে বাল্মিকীবাবুও বুঝতে পারলেন কারণটা। উঠতে উঠতে আফরোজের
দিকে তাকিয়ে বললেন, “আচ্ছা অব হাই ফিলসফি
ছোড়িয়ে, আপকে সবলোগ আ গয়ে হ্যঁয়, মিটিং কিজিয়ে অপনা – হম চলেঁ।”
সত্যনারায়ণ লৌকিকতায়
বলল, “আপ ভি রহ সকতে হ্যঁয় সর, বইঠিয়ে ন!”
- নাঃ, কথা বলো তোমরা। আমার থাকাটা শোভনীয় নয়।
ওদিকে কুমুদও উঠে
চলে গেল ঋণ বিভাগের ঘরে, নিজের টেবিলে। কম্পিউটারটা অফ করল। নিজের ব্যাগ নিল। আলমারি
বন্ধ করে বেরিয়ে গেল। আজ সে এঘরে একা অফিসার, মৃণালিনীদি ছুটিতে। বেরোবার সময় ইউনয়নের
মিটিংটার কাছে গিয়ে সত্যনারায়ণজির দিকে তাকিয়ে ইশারা করল। পাশে বসে থাকা সুমন হাতে
হাল্কা চাঁটি মেরে সত্যনারায়ণের চোখ ফেরালো সেদিকে। “ওকে!” হাত তুলে বিদায়
জানালো সত্যনারায়ণ।
স্কুটি চালিয়ে ফিরতে ফিরতে কুমুদের মাথায় ঘুরপাক খাচ্ছিল কথাগুলো।
কারণটা অবশ্যই তার নিজের স্বার্থ। কিছুদিনের মধ্যেই কোথাও না কোথাও ম্যানেজারির দায়িত্ব
পাবে সে। মেয়ে বলে খুব দূরের গ্রাম না হলেও, ছোটো ব্রাঞ্চ বলে একদম শহরের মাঝখানে তো
হবে না। তাকেও সামলাতে হবে সবদিক। ‘পয়সা, পাওয়ার,
পেইন’! কোথাও গাফিলতি হলে আলাদা ঝঞ্ঝাট। … ঠিক আছে। যখন যাবো, ভাবব। মানুষজনই তো! কেউ দাদা, কেউ কাকা কেউ
দিদি, মাসি … এদেরকে নিয়েই তো একসাথে কাজ করা! হয়ে যাবে’খন।
●
রাত সাড়ে আটটায় স্টেশনে
প্রতিদিনই ভিড় থাকে। আজ যেন একটু বেশি। সুমন উল্টে ভেবেছিল যে আজ সারাদিন শহরে হাঙ্গামা
চলেছে, ভিড় হয়তো কম হবে। এসে শুনল দুটো ট্রেন ক্যান্সেল্ড। এক নম্বর প্ল্যাটফর্মে খাবার
জল ভরার জায়গাটার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখনই সত্যনারায়ণ, রবিন্দর, আফরোজ এবং
আরো কয়েকজন চলে এল। সবার গন্তব্য ভাগলপুর। সম্মেলন। কোনো এক সময়ে সুমনের নেতৃত্বেও
সম্মেলন হয়েছে। সে খাতিরটা কমে নি। তবু, এবারের সম্মেলনে সে ‘পুরানে নেতা’ – অতিথি।
হঠাৎ নারীকন্ঠে সজোরে
‘স্যার’ ডাক শুনে
পিছনে তাকালো। সবাই তাকিয়েছিল। দেখল, কুমুদ এবং লালবাগ ব্রাঞ্চের সরোজ (দুজনেরই সোজাসুজি
স্কেল ওয়ানে, তিন বছর আগে জয়েনিং) তাদের দিকে তাকিয়ে হাসছে।
সুমন হেসে ওঠে হো
হো করে। “আরে না কুমুদজি! ওটাই শেষ কথা নয়। খুদ সহি
রহিয়ে, দুনিয়া সহি দিখেগি। লোগ সহি দিখেঙ্গে। মানুষেরাই তো কাজ করবে আপনার নিচে। কেউ
লেখাপড়া জানা, কেউ নিরক্ষর, কেউ আপনার থেকে বড়ো, কেউ সমবয়সী, কেউ ছোটো। কেউ হয়তো কমপ্লেক্সে
ভুগছে সে হতে পারল না, আপনি কিকরে হয়ে গেলেন! হয়তো আপনার উঁচু মহলে তদ্বির আছে …
এদিকে ইউনিয়নের সবাই
জুটে গিয়েছিল। রবিন্দর তাড়া দিচ্ছিল। বিদায় নিয়ে সবাই এগোলো ওভারব্রিজের দিকে।
ওভারব্রিজের সিঁড়ি
ভরে অসংখ্য জোয়ান ছেলেমেয়ে বসে আছে। বয়স্করাও আছে। তবে তরুণতরুণীদের সংখ্যা বেশি। জায়গাই
নেই ওপরে ওঠার বা নিচে নামার। সবাই টেন ধরবে। কাল রোববার, নিশ্চয়ই নানান চাকরির পরীক্ষা
আছে বিভিন্ন শহরে। আরো অনেক শহরে কাজের ব্যবস্থা হওয়ার ভরসা আছে। যুবদের সঙ্গে সঙ্গে
বয়ষ্কদের একটা বড়ো অংশ নিজেদের ছেলেমেয়েদের জন্য দৌড়োচ্ছে – কলেজে ভর্তি করাতে, চাকরি হলে পৌঁছে, থাকাখাওয়ার ব্যবস্থা করে আসতে
…। একসময় ছিন্নমূল হওয়াটায় কেমন ঐতিহাসিক ট্র্যাজেডির
ছোঁয়া থাকত, সুমন ভাবল, এখন বর্বর নগ্ন, পূঁজিবাদ সবাইকেই ছিন্নমূল হয়ে বেঁচে থাকার
যেন অভ্যাস করিয়ে দিচ্ছে! খুব জোরে একটা অট্টহাসিতে ফেটে পড়ার ইচ্ছে থাকলেও, নিঃশব্দে
হাল্কা হেসে, সিঁড়িতে পা রাখার জায়গা খুঁজে উঠতে লাগল।
তিন নম্বর প্ল্যাটফর্ম
দেখা যাচ্ছিল ওভারব্রিজ থেকে – খালি, ইয়ার্ড থেকে
গাড়ি এখনো ঢোকে নি। তেমন কিছু হাওয়া না দিলেও গুমোটটা এখানে কম। তাদের মতো আরো অনেকেই
দূরে ইয়ার্ডের দিকে লক্ষ্য রেখে রেলিঙ ধরে দাঁড়িয়ে রয়েছে। এমনকি যে বোর্ডটায় লেখা আছে,
ব্রিজে দাঁড়াবেন না, সেটাও ঢাকা পড়েছে অপেক্ষারত যাত্রীদের চাপে।
এক নম্বর প্ল্যাটফর্মে
কোলকাতার ট্রেনটা এসে গিয়েছিল। ওদিকে তাকিয়ে বলল সুমন, “তবে তোমার ওই কুমুদ বলে মেয়েটি ভালো। ও এগোবে। … আসলে কী জানো? ঐ যে বাল্মিকীবাবু সততার কথা বলছিলেন না … সততার সাহসে বাস্তবের মুখোমুখি হওয়ার একটা মেজাজ মেয়েটির মধ্যে
আছে। ওর মতো মানুষদের তিনটে পি-এর দরকার পড়বে না। চাকরিতেও না, জীবনেও না।
একটু অন্যমনস্ক হয়ে
জবাব দিল সুমন। আসলে নিজেই সে নিজের কথাটার ধরণে অবাক হয়ে পড়েছিল। এধরণের নীতিশাস্ত্রমূলক
কথা – ‘সততার সাহসে
বাস্তবের মুখোমুখি হওয়ার মেজাজ’ – তো সে বলে না! কিভাবে বলল? সত্যিই, আরো বেশি বয়সে গিয়েও কি আদৌ
এরকম থাকবে ওই অফিসার মেয়েটি? আর ওর সৎ বা সাহসী বা কর্মোৎসাহী থাকা না থাকার সঙ্গে
তার কী?
সে নিজে সৎ ছিল কেননা সেটা তার জীবনের রুচিবোধ – ভয় বা সাহস কোনোটার সঙ্গেই জুড়ে সে ব্যাপারটা ভাবেও নি কখনো। প্রয়োজনও হয় নি। সারা জীবন তো এওয়ার্ডস্টাফের ইউনিয়ন করল, এখনও তারই সম্মেলনে যাচ্ছে, ম্যানেজার, ম্যানেজমেন্ট, এডমিনিস্ট্রেশন সৎ হোক আর চোর হোক, তাদের নিজেদের ইস্যুগুলো নিয়েই কাজ … ! প্রয়োজনে কোথাও ঘুষ দিতে বা দেওয়াতে, বা, এমনকি চোরকে তোয়াজ করতেও তার কখনো বাধে না। কাজগুলো হাসিল হওয়া উদ্দেশ্য। আর নতুন জমানাতে এওয়ার্ডস্টাফের সংখ্যা যেমন ক্ষীণ হচ্ছে, তাদের ইউনিয়নগুলোর লড়াইয়ের ক্ষমতাও কমে যাচ্ছে – সেটাই প্রধান চিন্তা, তার এবং সবার!
অথচ কেন যেন ওভারব্রিজের
সিঁড়িতে বসে থাকা ছেলেমেয়েগুলোর পাশ দিয়ে, মাঝেমধ্যে তাদের কাঁধে ভর দিয়ে উঠতে উঠতে
তার মনটা সময়ের অব্যক্ত এক প্রতিশ্রুতিতে ভরে উঠছিল …
আফরোজের চিৎকারে চমক ভাঙল, “দাদা, নিচে চলিয়ে, ট্রেন ঘুস রহা হ্যয়!”
১৪.৩.২৫
No comments:
Post a Comment