নতুনের
বার্তা আনছে রক্তাক্ত যুবমুখ –
শ্রীলঙ্কা,
বাংলাদেশ, নেপাল, এবারে ভারত!
পাকিস্তানও
পিছিয়ে থাকবে না নিশ্চয়ই;
উপমহাদ্বীপ
ফিরে পাক নিজের ভূগোল।
সামান্য
তিনটে হক – শিক্ষা, স্বাস্থ্য, রোজগার;
রাষ্ট্র-বদলের
নয়, বেঁচেবর্তে গোলামির!
সেটুকুতেও
নারাজ লুটেরা পূঁজির চর,
ফিরিঙ্গি
পাঁকের দাঙ্গাবাজ রামনামীগুলো!
জুলাইয়ের
মেঘলা আকাশ, ভেজা রাজপথ।
এমাসেরই
শুরুতে শহীদ হন পীর আলি।
জলকাদায়
থৈ থৈ হয় শহরটা আমার।
চিন্তা
হয়, বন্যা-খরা রাজ্যে ঘনাবে কেমন।
ওদিকে
রাজধানীতে শাসকের ধুন্ধুমার,
একহাতে
পাজামার ফিতে, আরহাতে লাঠি।
শাহীনবাগে
নারীরা, আন্দোলিত কৃষকেরা,
এবারে
যুবরা – কোথায়? ক্রোনোলজি মাস্টার?
২২.৭.২৬
No comments:
Post a Comment