এ শহরটা
আমাদের নয়
তবে
কখনো সেটা বুঝিয়ে দেওয়া নেই
এত বেশি
কাজে ব্যস্ত মানুষ
নিজেদেরকে
ঈষৎ দূর থেকে দেখছি
বাইরের
দিক; রাত প্রায় এগারোটায়
কিছুটা
অন্ধকার রাস্তা মাঝে মাঝে
গা ঘেঁষে
বেরিয়ে যাচ্ছে বাস, ডাম্পার
রাস্তা
ছেড়ে হাঁটছে এক বয়স্ক দম্পতি
এই তারা
এক জীর্ণ বাসস্ট্যান্ডে দাঁড়ালো
মোবাইলে
কথা বলছে কারো সাথে
আজ মনটা
হাল্কা, দেশে যুবরা উদ্দীপিত
মন্ত্রী
ইস্তফা দিয়েছে তাদের দাবিতে
খুব
সাবধানে হাঁটছি, পাশাপাশি জায়গা নেই
সামনে-পেছনে,
জলকাদা-আবর্জনা এড়িয়ে
খুব
কম সুযোগ হয় এভাবে একসাথে একা
চায়ের
তলানির চিয়াবীজগুলো প্রথম খেলে আজ
২৬.৭.২৬
No comments:
Post a Comment