আপন-খোয়ানো
লোকটার মুঠোয়
খুনির
শোকবার্তা বেজে ওঠা ফোন যেন
রোজ
খবরে আমাদের সরকারটির
অমায়িক
হাস্যমুখ –
তার
লাস্য শিরোনামগুলোয়
সারাক্ষণ
সশংকিত থাকি
আবার
আমাদের এ দেশটাকে না এক
নতুন
দুর্বৃত্তায়নে জড়িয়ে নেয়
এ সরকার
ও তার ঘাঘু লোকলস্কর –
যেভাবেই
হোক,
নির্বাচিত
বলে কথা!
কোনো
হত্যাকারীকে,
কোনো
ধর্ষক, কোনো শিশুঘাতক,
কোনো
শূদ্র- বা মুসলমান- বা
ক্রিশ্চান-বা
বৌদ্ধ-উৎপীড়ককে না
মালা
পরায়, আইন থেকে বাঁচায়,
জনপ্রতিনিধি
বানিয়ে নেয় …
অপরাধ
আড়াল করতে
এনকাউন্টারে
ঝাঁপিয়ে পড়ছে পুলিস
দ্রুত
বদলে যাচ্ছে শিশুদের পাঠ্যসূচি,
স্বাধীনতাচর্চা
থেকে দাসত্বচর্চায়
জোনাকির
ঢেউয়ের মতন
মৃত
ও উৎপীড়িতের চোখের মিছিল;
ওদের
উন্নয়নী কালো হাওয়ায়
বারো
বছর ধরে বাড়ছে
৯.৭.২৬
No comments:
Post a Comment