Thursday, May 14, 2026

সুকান্ত

মুঠোয় বিশ্বসময়ের মন্ত্র ধরা ঐ
একুশ বছরের চিরকালটার ধারেকাছেও
পৌঁছোতে পারছি না কেউ
অথচ সে মুঠোয় ভর রাখা তার
মুখের মৃদু হাসিটা
                পাগল করে তুলছে
 
কনিষ্ঠ সন্তানটির রুগ্ন মাথায়
হাত বোলাতে বোলাতে বাংলা মা,
কবে যেন বিপ্লবের
                ভরকেন্দ্র হয়ে উঠল!
 
তারপর অনেক দিন।
সে অনেক গল্প।
দেখছি,
গাদা গাদা ছাই চাপা দিলেও
পুরো দেশটার কবিতায়
বজায় নেতৃত্ব তার
মানুষের ফুঁ পড়লেই
                  ধিকিয়ে উঠছে।
 
১৪.৫.২৬

No comments:

Post a Comment