Saturday, August 15, 2026

ভয়-তন্ত্র

শানাচ্ছে অস্ত্র, যদিও ওরা ভীত,
ক্ষমতা মুঠোয় নিয়েও ওরা মৃত।
ওদের জিগির, জয় শিকলের জয়,
পথের দুকানে ছড়িয়ে দিচ্ছে ভয়।
 
ইতিহাসে নয় নতুন, হিংস্র ঘৃণার বেহুঁশ,
ধর্ম-জাতের দম্ভ-দৈন্যে নিখোঁজ মানুষ!
লুটতরাজের মুখোশ, মেকি সমৃদ্ধিগান,
ছিঁড়লে সবাই চেনে শোষণ আদিপুরাণ।
 
রাজ্যের ছেলেমেয়ের ঝরিয়ে রক্ত,
প্রধান হাঁকছে সে ন্যায়, নীতির ভক্ত!
নাটুকেপনা হাওয়ায় উড়িয়ে দিতে
সারাটা দেশ ঘা দিচ্ছে ভয়ের ভিতে।
 
বেশিদিন আর নেই রাজত্ব; ভয় ঘুচছে।
টাকায় পোষা ভাটসমাজের মুখ পুড়ছে।
শিক্ষা, স্বাস্থ্য, রোজগার চাই, সহজ দাবি,
জলকামানের তোড়ে খুলছে যুগের চাবি।

১৫/২৩/৩১.৮.২৬ 

No comments:

Post a Comment