Tuesday, October 27, 2026

প্রতিটা দিন

প্রতিটা দিন লড়াই করেই জয়।
প্রতিটা দিন লড়াই ধরেই ক্ষয়।
প্রতিটা দিন জীবনের বিস্ময়।
প্রতিটা দিন লড়াই বলেই হয়।
 
হাতের সকাল খসতে খসতে খসড়া হয়ে ওঠে।
নিঃশ্বাস নিই – একটি ঢেউ, ধারার হয়ে ছোটে।
চোখের ভিতে হাতের মুঠোর দিব্যিটুকুই জল,
যেখানে ডাক, পৌঁছোলে গান, সময় হয়ে ফোটে।
 
ভারত! তাহলে হচ্ছে দেখা আরো নিবিড়।
যেখানে তুমি মহামানবের সাগরতীর।
 
মুখোমুখি হওয়া ছাড়া বন্ধ বাঁচার পথ যে,
সেই কবে থেকেই; রোদে জন্ম-আসব মজছে –
নতুন শতক, নতুন যুবশক্তির ধরে মেজাজ,
পৃথিবীটার প্রতিশ্রুতি নতুন সুরে ফিরছে।
 
প্রতিটা দিন আকাশের রাখে নীল।
প্রতিটা দিন বদলায় ভাঙা খিল,
বাঁচাতে যুগের আক্রান্ত বিভাস।
প্রতিটা দিন পায়ে পায়ে গড়ে মিল।
 
২৮.১০.২০২৬

No comments:

Post a Comment