Wednesday, August 18, 2021

খবর ও কবিতা

কোথাও একটি তরুণীর মৃত্যু হয়।
হাজার তরুণ পৃথিবীতে শোনে তন্দ্রাহীন,
তারা থেকে তারায় চঞ্চল তার হাসি –
“ভালোবাসোনি? ভালোবাসোনি আমায়?”

কোথাও একটি তরুণের মৃত্যু হয়।
পৃথিবীর হাজার তরুণীর
দৃষ্টির মোরাম-পথে ওঠে সাগরের
জলে ভেজা জুতোর শব্দ …জানলায়
দৃঢ় অস্ফুট ডাক, “তৈরি?” 

১৮.১১.৭৮

 


No comments:

Post a Comment