Monday, August 16, 2021

কলকাতার বন্ধুকে চিঠি

এবার গেলে বেশ কিছুদিন সময় নিয়ে যাব।
একেক দুপুর একেক পাড়ার বৃষ্টি মাথায় করে
তোমার বন্ধু-কবিজনের ঘরে মারব টোকা
বাংলার কিছু বাঙালিয়ানায় ক্রান্ত পথের খোঁজে

চার দশকের পদচর্যায় নিবিষ্ট বাইলেনে
দেখব ভাঙন রূপক তুলছে সুরম্য পাঁচতলা
মুখ বলতে বাঁচছে খুলি – দেখাতে অপারগ
খাচ্ছে সুদিন নিঘুম রাতে নরক হওয়ার কিরা 

সকাল আনছে রুটির দাঁতাল হদিশ-বেহদিশ
দেশটা বাড়ছে, প্রশ্ন তুলছে, জবাব চাইছে কিছু

নিয়ে যাব বরং কাঁধের চাম-খসানো কাছি
নদীর খেলায় যেতেই পারি অন্নদামঙ্গলে

১০.৯.১৯৯৯

 


No comments:

Post a Comment