Wednesday, May 20, 2026

প্রশ্ন

এমনটাই কি হওয়ার ছিল?
 
বিজয়োল্লাসে হাঁটছে মিছিলে সদ্যমুক্ত ধর্ষক,
বাঁচবার চাপে আত্মবিনাশী শ্রমিক, যুব ও কর্ষক,
শাসক দিচ্ছে জবান, ছড়াবো পাঁচ বচ্ছর ভিক্ষা,
সত্যি বলতে গলা নামানোর বাড়াতে হচ্ছে শিক্ষা;
 
এমনটাই কি হওয়ার ছিল?
 
লুটের তন্ত্র চিবিয়ে খাচ্ছে জমি, জল আর জঙ্গল,
শ্রমের মজুরি-চুরির অস্ত্র নতুন আইনি কোন্দল,
শহরে ও গ্রামে সহিংস মুখে কি যে উদ্ভট উল্লাস,
নিজেরি দেশের মানুষজনের জীবনের হতে সন্ত্রাস;
 
এমনটাই কি হওয়ার ছিল?
 
এমনটাই তো হওয়ার ছিল, হওয়ার থাকবে নিশ্চিত।
শাশ্বত নয় কোনো মানবতা, সংগ্রামে গড়া সঙ্গীত।
কোথাও দাঁড়ানো দরকার ছিল, এগিয়ে ভেবেছি বুদ্ধি।
কোথাও হাতটা ছাড়িয়ে ভেবেছি পরে করে নেব শুদ্ধি! 

এমনটাই কি হওয়ার ছিল?
 
হওয়ার কিছুই থাকে না, হওয়াই হাড্ডাহাড্ডি যুদ্ধ।
ওদিকে দেখছি শত্রুসারিতে শাসকের বন্ধুত্ব।  
একটিবারও পিছিয়ে পড়ার মাশুল গুনতে যুগ যায়।
হার মানছি না, এটাই সত্য, চোখে চোখ পুরো দেশটায়। 

২০.৫.২৬

 

No comments:

Post a Comment