Thursday, February 23, 2023

ছাতিম

একটা ছাতিম মানে সুগন্ধের একশোচুয়াল্লিশ!
ফুল ফোটার মাসে জানান দেয়
কোথায় কোথায় সে আছে।
পুরোনো গোরস্তানের দেয়ালের ওপর দিয়ে
ডালগুলো নেমে আসে
গন্ধে ম ম করে পুরো রাস্তাটা!
সারাটা সন্ধ্যাপথ জুড়ে
দু-পাঁচজনের বেশি একসাথে
পেরোনো চলবে না,
তাও কথা বলতে বলতে,
ইয়ারির দাস্তানগুলো খুলে খুলে
ছাতিমের গন্ধে ভিজিয়ে এগোতে হবে …
আবার একলাও পেরোনো চলবে না –
গন্ধ যে কোথায় হাপিশ করবে তাকে!
বুঝবেও না এ কোন শহর –
ক্যারাকাস না ম্যাকাও,
কোন ভিতরমাঠে ডাকছে তাকে উদ্দাম একটি রাত!
একটি চূড়ান্ত রাত!
 
২৩.২.২৩
 


No comments:

Post a Comment