Thursday, September 8, 2022

সংগঠন

ফুলকে যেমন ধরে বৃন্ত
বিশ্বের রঙ ধরে মন
ঐক্য ধরে, ঐক্য ধরে
ঐক্য ধরে সংগঠন।
 
সুরকে যেমন ধরে বন্দিশ
রস ধরে পোড় খাওয়া মাটি
ভাবনা ধরে, ভাবনা ধরে
ভাবনা ধরে সংগঠন।
 
আমার তোমার হৃদয়ের
ব্যথার অযুত প্রস্ফুটন
শক্তি তারই, শক্তি তারই
শক্তি তারই সংগঠন।
 
শত্রুর শিয়রে শমন!
স্বপ্ন নিয়ে আমাদের
যুদ্ধ গড়ে, যুদ্ধ গড়ে
যুদ্ধ গড়ে সংগঠন।

৮.৯.২২



No comments:

Post a Comment