বিদ্যুৎ পাল
Storage of my writings to share.
Tuesday, May 31, 2022
জলে
জলে ট্রেনের ছায়া।
ছায়ায় হোঁচট খেয়ে খেয়ে
ট্রেনটা যায়।
জলে মানুষের ছায়া।
ছায়ায় ভর দিয়ে লাফে
মানুষটা ওড়ে।
জলে আকাশের ছায়া।
ছায়াটা হারাবার ভয়ে আকাশ
বাঁধা পড়ে।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment