Wednesday, February 16, 2022

জানলার কথা

১

এটাই সাবেক বাড়ি,
সব জানলায় জগত দেখায় ভিন্ন!
বুলি ঝাড়বি ঝাড় – বাড়ি এক।
জানলা আমার বনের পথচিহ্ন।

এক জানলা তোর, এক জানলা আমার,
বাকি অন্য ভাইবোনেদের সাড়ার;
সাড়াও এক, তবু ভিন্ন আলোছায়ার পটে –
একই সূর্য দিচ্ছে জ্ঞানের ভিতে,
ভিন্ন তাপ - পাতার, ঝুরির জটে।
 
আমার গাছের ডালে আছে আমার ব্রহ্মদত্যি
তোর গাছের মূলে আছে তোর দিদার গান,
জানলা দিয়েই লাফ মারি বাপ ডাকলে, ক্ষেতে,
আমরা সবাই – হেঁসোয় নিয়ে ভিন্ন ভাষার শান।

২

ইতিহাসের ব্যথা, আমার ভাষার আধেক বিদেশ,
ইতিহাসের জয়, আমার জানলা দুই বাড়ির,
ইতিহাসের বান, রক্ত কাঁটার তার চিবোয়
উনিশ মে, একুশ ফেব্রুয়ারি -
এটাই আমার বাড়ি।

১৭.২.২২



No comments:

Post a Comment